গণতন্ত্র পুনরুদ্ধারে
দৃঢ় নেতৃত্ব

এম রশিদুজ্জামান মিল্লাত সম্পর্কে

সর্বস্তরের জনগনের নেতা

এম রশিদুজ্জামান মিল্লাত দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ। তিনি জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হন। ব্যাপকভাবে উন্নয়ন করায় দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগনের নেতায় পরিনত হন।

জনগণের আস্থার প্রতীক
গণতন্ত্রের রক্ষক
উন্নয়নের অগ্রদূত

আমাদের নির্বাচনী ইশতেহার

সর্বশেষ আপডেট

জবাব দিলেন জামালপুর-১ - বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত
বিস্তারিত পড়ুন →
M. Rashiduzzaman Millat৮ ফেব্রুয়ারী, ২০২৬

জবাব দিলেন জামালপুর-১ - বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত

জামায়াত প্রার্থীর অপপ্রচারের দাঁতভাঙা জবাব দিলেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ)-এ বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। 🗳️ ধানের শীষে ভোট দিন।

জামালপুরের বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত
বিস্তারিত পড়ুন →
M. Rashiduzzaman Millat৭ ফেব্রুয়ারী, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে পুরো উপজেলা এলাকা মুখরিত হয়ে ওঠে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে গণমিছিলটি বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। গণমিছিলে উপস্থিত ছিলেন জামালপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাতের পুত্র ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। গণমিছিল শেষে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। বক্তারা আরও বলেন, এই গণমিছিল প্রমাণ করে বকশীগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থন দিন দিন বাড়ছে, যা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।

এম রশিদুজ্জামান মিল্লাত এর নির্বাচনী প্রচারণা চলছে ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ততার মাধ্যমে
বিস্তারিত পড়ুন →
M. Rashiduzzaman Millat৬ ফেব্রুয়ারী, ২০২৬

এম রশিদুজ্জামান মিল্লাত এর নির্বাচনী প্রচারণা চলছে ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ততার মাধ্যমে

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত এর নির্বাচনী প্রচারণা চলছে ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ততার মাধ্যমে।

নির্বাচনের দিন ফজরের নামাজ পড়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে হবে
বিস্তারিত পড়ুন →
https://nagorik.com/২৭ জানুয়ারী, ২০২৬

নির্বাচনের দিন ফজরের নামাজ পড়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে হবে

বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জামালপুরের একমাত্র ধানুয়া কামালপুর স্থল বন্দরে ইমিগ্রেশন পয়েন্ট চালু করা হবে। যা কাজ বাকি আছে সেগুলো করা হবে। উন্নয়নের স্বার্থে বিএনপিকে ভোট দেওয়ার বিকল্প নাই। তাই এবারের নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর মির্ধাপাড়া মোড়ে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নির্বাচনের দিন ফজরের নামাজ পড়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে হবে। সবার আগে কর্মীদের ধানের শীষে ভোট দিয়ে তারপর অন্য ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। তিনি আরও বলেন আপনারা ১২ তারিখে বিএনপিকে ভোট দিয়ে উন্নয়ন বুঝে নেবেন। বিএনপি ক্ষমতায় গেলে ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করা হবে। এছাড়াও নারীদের উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু আপনারা পাশে থাকলে সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে। পরে লাউচাপড়া , পলাশতলা বাজার সহ কয়েকটি জায়গায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। এসময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আগে ভোট দিবো, পরে ভাত খাবো
বিস্তারিত পড়ুন →
বাংলাদেশ প্রতিদিন২৪ জানুয়ারী, ২০২৬

আগে ভোট দিবো, পরে ভাত খাবো

ভোটারদের মন জয় করতে নানা ধরনের প্রতিশ্রুতি আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর তিনি ভোটারদের কাছে ছুটে যান। প্রচারণার প্রথম দিনে দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন মিল্লাত। দিনভর উঠান বৈঠক ও পথসভা শেষে চুনিয়াপাড়ায় গিয়ে শেষ হয় কর্মসূচি। দ্বিতীয় দিনের আবারও নেতাকর্মীদের নিয়ে চুকাইবাড়ী ইউনিয়নের টিনেরচর এলাকায় গণসংযোগ করেন রশিদুজ্জামান মিল্লাত। এসময় তিনি ভোটারদের দুঃখ দুর্দশার কথা শোনেন এবং সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর চুকাইবাড়ী ইউনিয়ন ও চিকাজানি ইউনিয়নে দিনভর প্রচারণার পাশাপাশি চর মাগুরীহাট মাদ্রাসা মাঠে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন মিল্লাত। এসময় তিনি ভোটারদের তাহাজ্জুদ ও ফজর নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আগে ভোট দিবো, পরে ভাত খাবো’’।

জামালপুর-১ আসনে বিএনপি প্রার্থীর পথসভা অনুষ্ঠিত
বিস্তারিত পড়ুন →
রূপালী বাংলাদেশ২৪ জানুয়ারী, ২০২৬

জামালপুর-১ আসনে বিএনপি প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী পথসভায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন এম রশিদুজ্জামান মিল্লাত। দিন সকাল ১১টায় তিনি বকশীগঞ্জ পৌর শহরের দরিপাড়া ঈদগাহ মাঠ থেকে পথসভা শুরু করেন। এরপর এনএম হাইস্কুল মাঠ, পুরাতন গরুহাটি, গোয়ালগাঁও প্রাইমারি স্কুল মাঠে পথসভা করেন এবং শেষে মৌলভীবাজারে পথসভা অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জে তার আগমনে নেতাকর্মী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পথসভাগুলোতে লোকসমাগমে এলাকাগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে।

ভিডিও গ্যালারি

আগে ভোট দিবো, পরে ভাত খাবো১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন,ভোট দিবো কিসে? ধানের শীষে।
ভিডিও দেখুন →
Rashiduzzaman Millat১৫ জুন, ২০২৪

আগে ভোট দিবো, পরে ভাত খাবো১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন,ভোট দিবো কিসে? ধানের শীষে।

৫ আগস্ট মৃ-ত গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছে: এম রশিদুজ্জামান মিল্লাত
ভিডিও দেখুন →
Desh TV News১৫ জুন, ২০২৪

৫ আগস্ট মৃ-ত গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছে: এম রশিদুজ্জামান মিল্লাত

Exclusive: BNP Treasurer on Khaleda Zia's Death, Tarique Rahman's Return & Bangladesh Elections
ভিডিও দেখুন →
India Today Global১৫ জুন, ২০২৪

Exclusive: BNP Treasurer on Khaleda Zia's Death, Tarique Rahman's Return & Bangladesh Elections

জামালপুরে এম. রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়ন বৈধ ঘোষণা
ভিডিও দেখুন →
Kaler Kantho Digital১৫ জুন, ২০২৪

জামালপুরে এম. রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়ন বৈধ ঘোষণা

বকশিগঞ্জ উপজেলায় রেললাইন হবে—ইনশাআল্লাহ || ইনশাআল্লাহ ||
ভিডিও দেখুন →
Rashiduzzaman Millat১৫ জুন, ২০২৪

বকশিগঞ্জ উপজেলায় রেললাইন হবে—ইনশাআল্লাহ || ইনশাআল্লাহ ||

জামাপুর-১ আসনে এম রশিদুজ্জামান মিল্লাতের নির্বাচনী প্রচারণা শুরু...
ভিডিও দেখুন →
Rashiduzzaman Millat১৫ জুন, ২০২৪

জামাপুর-১ আসনে এম রশিদুজ্জামান মিল্লাতের নির্বাচনী প্রচারণা শুরু...

M Rashiduzzaman Millat is addressing the general public at a street rally in Sarmara Bazaar.
ভিডিও দেখুন →
M. Rashiduzzaman Millat১৫ জুন, ২০২৪

M Rashiduzzaman Millat is addressing the general public at a street rally in Sarmara Bazaar.

প্রতিক পাওয়ার পর যা বললেন বিএনপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত
ভিডিও দেখুন →
Desh TV National১৫ জুন, ২০২৪

প্রতিক পাওয়ার পর যা বললেন বিএনপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত

ফটো গ্যালারি

Gallery 6978f44070d471fcd5e6a2c1
Gallery 6978f44070d471fcd5e6a2c2
Gallery 6978f44070d471fcd5e6a2c3
Gallery 6978f44070d471fcd5e6a2c4
Gallery 6978f44070d471fcd5e6a2c5
Gallery 6978f44070d471fcd5e6a2c1
Gallery 6978f44070d471fcd5e6a2c2
Gallery 6978f44070d471fcd5e6a2c3
Gallery 6978f44070d471fcd5e6a2c4
Gallery 6978f44070d471fcd5e6a2c5
Gallery 6978f44070d471fcd5e6a2c6
Gallery 6978f47b70d471fcd5e6a2f3
Gallery 6978f47b70d471fcd5e6a2f4
Gallery 6978f47b70d471fcd5e6a2f5
Gallery 6978f47b70d471fcd5e6a2f6
Gallery 6978f44070d471fcd5e6a2c6
Gallery 6978f47b70d471fcd5e6a2f3
Gallery 6978f47b70d471fcd5e6a2f4
Gallery 6978f47b70d471fcd5e6a2f5
Gallery 6978f47b70d471fcd5e6a2f6

আপনার মতামত

এম রশিদুজ্জামান মিল্লাত-কে দেশ গঠনে আপনার মূল্যবান পরামর্শ দিন